5:46 pm, Monday, 2 November 2026

লালমনিরহাটে নতুন ট্রেন “বুড়িমারী এক্সপ্রেস ” চালু ১ ডিসেম্বর

  • Reporter Name
  • Update Time : 11:46:08 pm, Thursday, 16 November 2023
  • 22 Time View

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত রেলপথে নতুন ট্রেন চালু হচ্ছে। ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের ওই আন্তঃনগর ট্রেনটি আগামী ১ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হবে।

একই দিনে সদ্য উদ্বোধন হওয়া ঢাকা-কক্সবাজার রেলরুটেও ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি জানান, উত্তরবঙ্গের মানুষের রেলপথে যাতায়াত আরও সহজ করতে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রাজধানীর থেকে উত্তরাঞ্চলের মানুষ সহজে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন।

ফলে ঈদে উত্তরাঞ্চলের মানুষের ঘরে ফিরতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না। মন্ত্রী আরও জানান, ঢাকা থেকে যমুনা সেতু হয়ে শান্তাহার পার্বতীপুর রুটে রংপুর হয়ে লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে ‘বুড়িমারী এক্সপ্রেস’।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

লালমনিরহাটে নতুন ট্রেন “বুড়িমারী এক্সপ্রেস ” চালু ১ ডিসেম্বর

Update Time : 11:46:08 pm, Thursday, 16 November 2023