12:19 pm, Monday, 2 November 2026

বেনাপোল সাদিপুরে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক-১

  • Reporter Name
  • Update Time : 05:05:21 pm, Wednesday, 15 November 2023
  • 33 Time View

শামীম হোসেন নয়ন: যশোরের বেনাপোলে গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতর থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ মো.আলমগীর হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে রাতে অভিযান চালিয়ে ধৃত আসামী আলমগীর হোসেনের বসত বাড়ীর গোয়াল ঘরের গরুর খাবারের চাড়ীর ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী আলমগীর কে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য এক লক্ষ আশি হাজার টাকা। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনসিডিলসহ যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বেনাপোল সাদিপুরে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক-১

Update Time : 05:05:21 pm, Wednesday, 15 November 2023