
রতন কুমার রায়,কুড়িগ্রাম সংবাদদাতা: ভিএসও বাংলাদেশ রংপুর বিভাগীয় ইয়ুথ ফোরাম এর আয়োজনে রংপুর বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে ৮টি জেলার স্বেচ্ছাসেবকদের মধ্যে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের নাম অর্জন করেন ।
কুড়িগ্রাম জেলার গ্রীন ভিলেজ ফাউন্ডেশন চেয়ারম্যান এম রশিদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড রংপুর বিভাগীয় প্রোগ্রামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিএসও বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান, মেন্টর মোঃ ইলিয়াস আলী, বিচারক মন্ডলী এবং রংপুর বিভাগের ২৪ জন সনদ প্রাপ্ত ভলান্টিয়ার। মোঃ জামাল হোসেন (লালমনিরহাট), মোঃ রশিদ আলী (কুড়িগ্রাম) মোঃ মমিনুল ইসলাম (নীলফামারী), মোঃ শহিদুজ্জামান শহীদ (লালমনিরহাট) মো:আব্দুল কাদের (কুড়িগ্রাম) সহ ৫ জন জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হওয়ায় ।
সকল শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের ভিএসও বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার “সাধারণ সম্পাদক” রতন কুমার রায় ও জেলা, উপজেলার সকল সদস্য দের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন।
Reporter Name 









