6:07 pm, Monday, 2 November 2026

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক এমপি কালামের নেতৃত্বে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : 09:14:08 pm, Tuesday, 7 November 2023
  • 19 Time View

মোঃ রেজাউল করিম,নাটোর জেলা প্রতিনিধি: বিএনপি জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ ও শোডাউন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপিকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেছেন, লালপুর-বাগাতিপাড়ার মাটিতে বিএনপি কোনরকম সহিংসতা করলে তাদের অস্তিত্ব রাখা হবে না।

যে কোন মূল্যে জনসাধারণের জানমাল রক্ষা করা হবে। সোমবার সকাল থেকে বাগাতিপাড়ার তমালতলা বাজার হতে দয়ারামপুর বাজার পর্যন্ত মোটর শোডাউন পরবর্তী বিক্ষোভ সমাবেশে শেষে এসব বলেন সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশ ও দেশের মানুষ অন্য কোন দলের কাছে নিরাপদ নয়।

এটা দেশের মানুষকে বুঝতে হবে। আবেগতাড়িতভাবে দেশের শাসনভার সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হাতে তুলে দিলে দেশের মানুষ বড় ভুল করবে। তাই আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে হবে। আমরা রাজপথে থেকে বিএনপির সহিংসতা রুখে দেব। এসময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ- সভাপতি ওসমান গণি, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু, জামনগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও আ’লীগ নেতা মাহাতাব মাস্টারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক এমপি কালামের নেতৃত্বে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

Update Time : 09:14:08 pm, Tuesday, 7 November 2023