2:59 pm, Monday, 2 November 2026

আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ-যশোর জেলা প্রশাসক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 01:47:25 pm, Monday, 6 November 2023
  • 36 Time View

আমিনুর রহমান,অভয়নগর( যশোর) প্রতিনিধি :আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়তে বিশ্বের অর্ধশতাধিক দেশের শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে গবেষনার মাধ্যমে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে যাহাতে ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলা যায়।এটি বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক শিক্ষাপদ্ধতি।

পৃথিবীর ইতিহাস পরিবর্তনের ইতিহাস। নতুন কারিকুলামও মানুষকে পরিবর্তন করবে।যশোরে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ।

তিনি আরো বলেন নতুনকে গ্রহণ করতে আমরা অভ্যস্ত নই তাই কিছু কিছু অভিভাবক নেতিবাচক মনোভাব পোষণ করছে।সরকার চাচ্ছে বিশ্বমানের নাগরিক গড়তে তাই অভিজ্ঞতা ও যোগ্যতাভিত্তিক দক্ষ মানুষ গড়াই এই কারিকুলামের মুল উদ্দেশ্য।

যশোর জেলা স্কুল অডিটোরিয়াামে ৬ নভেম্বর সোমবার সকাল ১০ টায় ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক মতবিনিময় সভায় সহকারী পরিদর্শক গোলাম কুদ্দুস শেখের সঞ্চলনায় সভাপতিত্ব করেন যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন। নতুন কারিকুলামের ৮ম ও ৯ম শ্রেণির যশোর ও সাতক্ষীরা জেলার সকল উপজেলার সকল পাঠ্যবিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষে সর্বমোট ৪ শত ৯৫ জন উপজেলা মাস্টার ট্রেইনার, ৩৫ জন জেলা মাস্টার ট্রেইনার এবং জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. শোয়াইব হোসেন।এছাড়াও জেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ-যশোর জেলা প্রশাসক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 01:47:25 pm, Monday, 6 November 2023