7:58 am, Monday, 2 November 2026

সিএমপি’তে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 10:32:24 pm, Saturday, 4 November 2023
  • 42 Time View
আনিছুর রহমান,মহানগর প্রতিনিধি চট্টগ্রাম:পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৪ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ‘জনক চত্বর’ এ শান্তির প্রতীক কবুতর উড়িয়ে’বেলুন ও ফেস্টুন শূন্য আকাশে ভাসিয়ে শুরু হয় বর্ণিল উদ্বোধনী আয়োজন। আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেড এ সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)রে সভাপত্বিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের আহবায়ক এম. এ. মালেক, (চসিক) মেয়র তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে করোনা মহামারির সময় পুলিশ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সিএমপি কমিশনার তার বক্তব্যে অপরাধ ভীতির পাশাপাশি পুলিশ ভীতি দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে নিঃস্বার্থভাবে পুলিশের পাশে থেকে সকলকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান জানান।
তিনি নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি প্রতিটি থানার সিপিও, কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের তাদের বছরব্যাপী কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এসময় তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
‘পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই মূলমন্ত্রকে ধারণ করে জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিতে কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। এ লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় পরিচালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম।
বিট পুলিশিং মিটিং, স্কুল ও কলেজসহ মসজিদ কেন্দ্রিক সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বৃদ্ধি পাচ্ছে জনগণের সম্পৃক্ততা। মুজিববর্ষের অংঙ্গীকার বাস্তবায়নে পুলিশকে জনতার পুলিশে পরিণত করা এযেন এক নতুন প্রচেষ্টা।
এ বছর কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ ইং উপলক্ষ্যে শ্রেষ্ঠ সিপিও মনোনীত হয়েছেন যথাক্রমে এসআই (নিঃ) রাজীব পাল, বায়েজিদ বোস্তামি থানা; এসআই (নিঃ) নিদর্শন বড়ুয়া, সদরঘাট থানা; এসআই (নিঃ) নিপু বিশ্বাস, ডবলমুরিং মডেল থানা; এসআই (নিঃ) আশীষ কুমার দে, ইপিজেড থানা এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য মনোনীত হয়েছেন জনাব আসাদ খান, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ডবলমুরিং মডেল থানা ; জনাব মোহাম্মদ আবু সাঈদ সেলিম, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং পাঁচলাইশ মডেল থানা; জনাব ফয়সাল আহাম্মদ রোবেল, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং বাকলিয়া থানা; জনাব সেলিম আফজাল, কার্যকরী কমিটি সদস্য, কমিউনিটি পুলিশিং ইপিজেড থানা।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ)এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)আবদুল মান্নান মিয়া, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ আব্দুল ওয়ারীশ,চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তা, মহানগর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সিএমপি’তে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 10:32:24 pm, Saturday, 4 November 2023