
আমিনুর রহমান, অভয়নগর(যশোর)প্রতিনিধি: অভয়নগরের ব্র্যাক আয়োজিত বিভিন্ন ট্রেডের ২৮ জন এম সি পি ও কয়েকজন টেকনিক্যাল ট্রেইনারদের নিয়ে বিভিন্ন কোর্সের টেইলর, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিস, বিউটি পার্লারের প্রশিক্ষার্থীদের চাকুরির সেবা প্রদান বিষয়ক লিংকেজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় তালতলা ব্র্যাক অফিসের আয়োজনে রাজঘাটে অনুষ্ঠিত এ সামাজিক কর্মকান্ডে উদ্বুদ্ধকরণ ও হত দরিদ্র, বাল্য বিবাহ,পাচার সহ বিভিন্ন ধরনের সামাজিক নির্যাতন বিষয়ে প্রতিরোধ করনীয় শীর্ষক আলোচনা সহ সমাজে পিছিয়ে পড়া জন গোষ্ঠী প্রতিবন্ধিদের নিয়ে কাজ করার জন্য সকলকে যার যার কর্নার থেকে কাজ করার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত সকলে সামাজিক সংগঠনের মাধ্যমে ও নিজ উদ্যোগে সমাজ সেবা করার অভিমত ব্যক্ত করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মকর্তা মো.সোবহান শেখ, কর্মসূচি সংগঠক মো.আল-আমিন। এছাড়া বক্তব্য রাখেন টিটি সাংবাদিক জাকির হোসেন হৃদয়,ইলিয়াজ হোসেন,আফিয়া খাতুন, এম সি পি নাজমুল ইসলাম, জসিম গাজি প্রমুখ।
Reporter Name 














