10:47 pm, Monday, 2 November 2026

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুজনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 11:58:47 pm, Wednesday, 1 November 2023
  • 31 Time View

মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ দুজনের মৃতদেহ বিকেল সাড়ে চারটার সময় উদ্ধার করেছে ফ্যায়ার সার্ভিস এর ডুবুরি দল। মৃত দুজন হলো, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার স্কুল পাড়া গ্রামের মোঃ শাহিন আলীর ছেলে মোঃ হোসাইন (১১) ও আবু তালেবের ছেলে মারুফ (১৯)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া চামাগ্রাম ভ্যালাপাড়া এলাকায় মহানন্দা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে হোসাইন গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় মারুফ, হোসাইনকে উদ্ধার করতে গিয়ে দুজনেই পানির নিচে একসাথে তলিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে মোঃ হোসাইন ও মারুফ নামে দুইজন নিখোঁজ হয়েছিলেন এবং তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুজনের মৃত্যু

Update Time : 11:58:47 pm, Wednesday, 1 November 2023