
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, এই প্রতিপাদ্য সামনে রেখে, আজ ২৯ অক্টোবর ২০২৩ রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে দেবেন্দ্র নাথ উরাঁও, উপপরিচালক, এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এছাড়াও নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, ডা: এস এম মাহমুদুর রশিদ, সিভিল সার্জন, মো: আফাজ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মোছা: তাছমিনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসারসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া নগর ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাগণ কালেক্টরেট শিশু পার্ক ও জেলা প্রশাসন প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করেন।
Reporter Name 











