
মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: চট্রগ্রাম জেলার ভুজপুর থানার গেরামারা এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।
শুক্রবার বিকালে রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লারমূখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃশাহজাহান আলীর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক ফেন্সিডিল জব্দ করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গেরামারা এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ২১৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়,যার বাজারমুল্য ৮৫ হাজার ২শত টাকা।
ফেন্সিডিল ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
Reporter Name 










