
মোঃ ইকরামুল হক রাজিব,স্পেশাল ক্রাইম রিপোর্টার:আজ (২৮ অক্টবর) বিকাল ৫ টার সময় বাগেরহাট রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে মহাসমাবেশের নামে বিএনপির সন্ত্রাসী তান্ডব,
অরাজকতা সৃষ্টি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা, হাসপাতাল, পুলিশ বক্স ও বাসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল টি গিলাতলা হাওলাদার পাড়া রাস্তার থেকে শুরু হয়ে গিলাতলা বাজার এর বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করিয়া ব্যাংক চওর সমাবেশ স্থানে এসে সমাপ্ত হয় ৷
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ৷
বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সেখ মোঃআবু সাঈদ।
অন্যান্যের মাঝে উপস্থিত থাকেন ৷
রামপাল উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান,
বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সিকদার জিয়াউর রহমান,
বাঁশতলী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান
মোঃ সরোয়ার হোসেন,
বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক
মোঃ কামরান হোসেন,
বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক
মোঃ মাসুম সেখ,
ইউপি সদস্য মল্লিক মহিতুল ইসলাম,
ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবীর , সদস্য রামপাল উপজেলা আওয়ামী লীগ সেখ মোঃ গিয়াস উদ্দিন সহ-আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা,কর্মী এ সময় উপস্থিত থাকেন ৷
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ বলেন ৷
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে আপনারা ভালো আছেন,বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী তান্ডব, হাসপাতাল, পুলিশ বক্স, বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর, পুলিশ হত্যা, বাসে আগুন দিয়ে তাদের হিংস্রতার পরিচয় দিয়েছে,
আমি স্পষ্ট ভাষায় বলতে চাই,আর কোথাও কোনো প্রকার আকর্ষিক হামলা,সমাবেশের নামে সন্ত্রাসী তাণ্ডব,অরাজকতা সৃষ্টি করলে,আপনাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না আমরা কঠিন থেকে কঠিনতম পালটা জবাব দিয়ে আপনাদের প্রতিহত করব ৷
Reporter Name 













