3:27 pm, Monday, 2 November 2026

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিমে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 12:20:37 am, Thursday, 26 October 2023
  • 18 Time View

মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়নের আমনুরা কে এম উচ্চ বিদ্যালয় মাঠে ভাতাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ঝিলিম ইউনিয়ন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ।

আওয়ামী লীগ সরকারের দৃশ্যমান উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল তুলে ধরে উঠান বৈঠক, সভা সমাবেশ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন আব্দুল ওদুদ। তারই ধারাবাহিকতায় ঝিলিম ইউনিয়নে এই সভার আয়োজন করা হয়।

ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রাকিব, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, ইউপি সদস্য মাসুদ পারভেজ, এনামুল হক, ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

মতবিনিময় সভায় নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে আব্দুল ওদুদ বলেন, ২০০৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম।

আপনাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে উন্নয়ন করব। আমি আমার কথা রেখেছিলাম। দশ বছরে আমি প্রতিটি ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি, মসজিদ-মাদ্রাসা-গোরস্থানের উন্নয়ন করে দিয়েছি।

পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ করে দিয়েছি এবং মহানন্দায় ‘শেখ হাসিনা’ সেতু নির্মাণ করে দিয়ে চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছি।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি যা চেয়েছিলাম, তিনি তাই করে দিয়েছেন। আওয়ামী লীগ এমন একটি দল যে দল কথা দিয়ে কথা রাখে।

ওদুদ এমপি বলেন, অন্যদিকে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করায় গত চার বছরে কোনো উন্নয়ন হয়নি।

তাই আগামী নির্বাচনে এই ভুল আর করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে না পারলে, আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীসহ যতরকম ভাতা দেয়া হচ্ছে, সবই বন্ধ হয়ে যাবে।

তাই যে প্রধানমন্ত্রী আপনাদের জন্য এত কিছু করেছেন এবং করছেন তার জন্য আপনাদেরও কিছু করার আছে বলে আমি মনে করি। আমার অনুরোধ, সকল ভেদাভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।

আবার ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে বলেও জানান আব্দুল ওদুদ এমপি।

এর আগে ঝিলিম ইউনিয়নের বিভিন্ন স্থানে সড়ক, মসজিদ ও গোরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিমে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 12:20:37 am, Thursday, 26 October 2023