11:22 am, Monday, 2 November 2026

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় দাকোপে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : 12:22:18 pm, Wednesday, 25 October 2023
  • 66 Time View

মোঃ শামীম হোসেন,দাকোপ (খুলনা) প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় খুলনার উপকূলীয় দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

২৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় উপজেলা ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভা সকল সাইক্লোন সেল্টার ও স্কুল, কলেজগুলো সার্বক্ষনিক খোলা রাখা, মাইকিং, সিগনাল অনুযায়ী পতাকা উত্তোলন, সকল কর্মকর্তাকে কর্মস্থালে থাকা, মেডিকেল স্বাস্থ্য টিম, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ গ্রাম রক্ষা বাহিনীর সদস্যদের প্রস্তুত এবং শুকনো খাবার প্রস্তুত রাখা, সার্বক্ষনিক কন্ট্রোল রুম খুলে রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, সুদেব রায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আযুব আলী ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার, ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ আবুল বাসার, এ্যাড্ বাংলাদেশ উপজেলা ম্যানেজার পল বাড়ৈ, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, সিপিবি প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তর প্রধান ও জিও এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় দাকোপে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

Update Time : 12:22:18 pm, Wednesday, 25 October 2023