7:32 am, Monday, 2 November 2026

পুত্রকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদন্ড দিলেন আদালত

  • Reporter Name
  • Update Time : 01:24:51 am, Tuesday, 24 October 2023
  • 45 Time View

জান্নাতুল ফেরদৌস,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ৮ বছরের পুত্রকে হত্যার মামলায় বাবা নজরুল ইসলাম লিটনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত নজরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শগ্রামের নিজাম উদ্দীনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে নজরুল ইসলাম লিটন তার ৮ বছরের পুত্র রানাকে কাজ করতে বললে সে অপারগতা স্বীকার করে। এসময় লিটন ক্ষিপ্ত হয়ে তার পুত্রকে এলোপাতাড়ি মারপিট করে। এরপর রানাকে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা করালে তার অবস্থা আরও অবনতি হয়। এরপর ১৩ নভেম্বর তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ায় পথে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বুলি আরা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পুত্রকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদন্ড দিলেন আদালত

Update Time : 01:24:51 am, Tuesday, 24 October 2023