10:22 am, Monday, 2 November 2026

চট্টগ্রাম দক্ষিণ আ’লীগের সদস্য সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : 01:54:42 am, Tuesday, 24 October 2023
  • 91 Time View

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:চট্টগ্রাম দক্ষিণ আওয়ামীলীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী’র সাথে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার গাছবাড়ীয়া একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্মার্ট নেতৃত্বই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক। আগামী নির্বাচনে দল যদি তাকে মনোনীত করেন তাহলে তিনি স্মার্ট বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন সহযাত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

বঙ্গবন্ধু টানেলের সহায়তায় চীনের সাংহাই শহরের মতো চট্টগ্রামেও ওয়ান সিটি টু টাউন সৃষ্টিতে অবদান রাখবেন। তিনি ৮ বছর চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক এবং ৮ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উক্ত সমিতির ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ইতিমধ্যে তিনি চন্দনাইশের চিকিৎসা ক্ষেত্রে চক্ষু শিবিরের মাধ্যমে কয়েক হাজার চক্ষুরোগীকে চিকিৎসা সেবা দিতে সহায়তা করেছেন। শিক্ষা ক্ষেত্রে বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। এলাকার বেকার যুবকদের চাকুরী প্রদানেও তিনি কাজ করছেন।

আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথা বলেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা ইয়াছিন চৌধুরী দুলাল, নারী নেত্রী খালেদা আকতার চৌধুরীসহ চন্দনাইশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চট্টগ্রাম দক্ষিণ আ’লীগের সদস্য সাথে সাংবাদিকদের মতবিনিময়

Update Time : 01:54:42 am, Tuesday, 24 October 2023