
মোঃরাশেদুল ইসলাম,নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৩/১০/২৩ বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিসিক), লোহাগড়ায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃআজগার আলী ।প্রধান অতিথির বক্তব্যে বলেন, নড়াইলে অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, বিসিকের প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ও কুঠির শিল্পের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। শিল্প সৃষ্টিতে প্রশাসনের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন ( বিসিক),নড়াইল এর উপ-ব্যাবস্থাপক প্রকৌশলী মোঃ সোলায়মান হোসেনের বলেন চীনের মতো ঘরে ঘরে শিল্প কারখানা তৈরী করতে নড়াইল বিসিক কাজ করে যাচ্ছে, যার জন্য নড়াইলে দিন দিন শিল্প উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে ও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। উল্লেখ্য যে, নড়াইল বিসিক হতে মাত্র ২৪০ টাকায় কুটির শিল্প প্রতিষ্ঠান এর নিবন্ধন প্রদান করা হচ্ছে।
Reporter Name 










