
মোঃ ফয়সাল সরকার রিচার্ড রাজশাহী: শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দর্গাপূজা।উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তায় রাজশাহী র্যাব ৫ প্রস্তুত বলে জানিয়েছে।
২৫ অক্টোবর পর্যন্ত র্যাব সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবে বলে জানিয়েছেন র্যাব ৫ অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীর রানীবাজার টাইগার সংঘ পূজা মন্ডবে এক বিশেষ প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, রাজশাহী সিটি সহ রাজশাহী জেলা,চাঁপাইনবাবগঞ্জ,নাটোর,নওগাঁ, জয়পুরহাট সহ র্যাব ৫ এর আওতাধীন সকল জেলা নিরাপত্তার চাদরে বিস্তৃত করা হয়েছে। পূজা মন্ডপ সহ গুরুত্বপূর্ণ স্থানে বৌমা দিপ্রজাল টিম কার্যক্রম চালিয়েছে।
Reporter Name 










