6:51 am, Monday, 2 November 2026

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 11:23:50 am, Friday, 20 October 2023
  • 54 Time View

মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) -এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ডা. আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ খেলায় বালকে নাচোল উপজেলা ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দলকে এবং বালিকায় শিবগঞ্জ উপজেলা ১-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমানসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসর যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে।

এতে জেলার ৫ উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালক ও বালিকাদের ১২টি দল অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Update Time : 11:23:50 am, Friday, 20 October 2023