11:19 am, Monday, 2 November 2026

অভয়নগরের বর্নী বিছালী স্কুলের দপ্তরী বিশ্বনাথ স্ট্রোক করে স্কুলেই মৃত্যুর কোলে ঢলে পড়ল

  • Reporter Name
  • Update Time : 01:20:08 am, Thursday, 12 October 2023
  • 51 Time View

আমিনুর রহমান, অভয়নগর : বিদ্যালয়ে এসেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়ল বর্নী বিছালী স্কুলের দপ্তরী বিশ্বনাথ ঘোষ(৫৫)। তিনি অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের বর্ণী গ্রামের মৃত কালীপদ ঘোষের ছেলে।

জানা যায়, ১১ ই অক্টোবর বুধবার প্রতিদিনের ন্যায় স্কুলে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন।তারপর বিদ্যালয়ের বারান্দায় আসলে মাথা ঘুরে পড়ে যান এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, সে বিদ্যালয়ে এসে আনুমানিক ৯:৪৫ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করে অফিসের বারান্দায় আসার সাথে সাথে ঘুরে পড়ে যায় এবং সাথে সাথে মৃত্যুবরণ করে। বেলা ৩ ঘটিকার সময় আটঘরা শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যকালে তিনি ১ স্ত্রী ২ মেয়ে সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি আলী আহমেদ তরফদার, প্রধানশিক্ষক বেলাল হোসেন সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অভয়নগরের বর্নী বিছালী স্কুলের দপ্তরী বিশ্বনাথ স্ট্রোক করে স্কুলেই মৃত্যুর কোলে ঢলে পড়ল

Update Time : 01:20:08 am, Thursday, 12 October 2023