
আমিনুর রহমান, অভয়নগর : বিদ্যালয়ে এসেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়ল বর্নী বিছালী স্কুলের দপ্তরী বিশ্বনাথ ঘোষ(৫৫)। তিনি অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের বর্ণী গ্রামের মৃত কালীপদ ঘোষের ছেলে।
জানা যায়, ১১ ই অক্টোবর বুধবার প্রতিদিনের ন্যায় স্কুলে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন।তারপর বিদ্যালয়ের বারান্দায় আসলে মাথা ঘুরে পড়ে যান এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, সে বিদ্যালয়ে এসে আনুমানিক ৯:৪৫ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করে অফিসের বারান্দায় আসার সাথে সাথে ঘুরে পড়ে যায় এবং সাথে সাথে মৃত্যুবরণ করে। বেলা ৩ ঘটিকার সময় আটঘরা শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যকালে তিনি ১ স্ত্রী ২ মেয়ে সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Reporter Name 








