9:16 pm, Monday, 2 November 2026

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লরি উল্টে হেলপার নিহত

  • Reporter Name
  • Update Time : 12:54:11 am, Thursday, 12 October 2023
  • 19 Time View

ওসমান গনি, গজারিয়া (মুন্সিগঞ্জ)  প্রতিনিধি : মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাটেরচর এলাকায় লরি উল্টে হেলপার নিহত হয়েছেন মহাসড়‌কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার মোঃ মানিক মিয়া(২৭) চট্টগ্রামের খাগড়াছড়ি উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গজারিয়া অংশের উভয় পাশে আটকা পড়ে অর্ধশতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের মাঝামাঝি অংশে আড়াআড়িভাবে পড়ে আছে লরিটি। এটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে ক্রেন এসে কাজ করছে। ফলে পুরো সড়ক বন্ধ রয়েছে। সড়কের পাশ দিয়ে হেঁটে চলাচল করছে মানুষ।

হাইওয়ে পুলিশের কিছু সদস্যদের দেখা যায় যানবাহন নিয়ন্ত্রণের কাজ করতে। আটকাপড়া অনেক যাত্রী হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে বিকল্প যানবাহনে চলাচল করছেন।

কুমিল্লা থেকে বিআরটিসি বাসে পরিবারসহ ঢাকা যাচ্ছিলেন পারবিন আক্তার। দীর্ঘ সময় সড়কের দুর্ঘটনাকবলিত স্থানে আটকে থাকার পর হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে বিকল্প গাড়িতে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

তিনি জানান, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় আটকে থাকায় অসুস্থ হয়ে পড়ছিল শিশুরা। তাই হেঁটে দুর্ঘটনাকবলিত জায়গাটুকু পার হয়ে অন্য গাড়িতে ঢাকা যাচ্ছেন তারা।

নোয়াখালী থেকে সারবোঝাই ট্রাক নিয়ে সখিপুর যাচ্ছিলেন মোয়াজ্জেম। ভবেরচর এসে আটকা পড়েন তিনি। সড়কজুড়ে যানবাহন আটকা থাকায় ট্রাক ঘুরিয়ে বিকল্প সড়কে যাওয়ারও সুযোগ নেই তার।

আড়াই ঘণ্টার ওপর আটকা থাকা মোয়াজ্জেম বলেন, ‘সার ডেলিভারি দিয়ে বিকেলের আগে নোয়াখালী ফিরতে হবে। মালিক বারবার ফোন দিচ্ছে। কখন সড়ক চালু হবে, কখন যেতে পারব নিশ্চিত করে বলতে পারছি না। ট্রাকটি উদ্ধারে কারও কোনো মাথাব্যথা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভাটেরচর এলাকায় ঢাকামুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে হেলপার কে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লরির চালক পলাত রয়েছে।

‘দুর্ঘটনার পর ঢাকামুখী যানবাহন চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ক্রেন নিয়ে আসা হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে’, বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লরি উল্টে হেলপার নিহত

Update Time : 12:54:11 am, Thursday, 12 October 2023