2:52 pm, Monday, 2 November 2026

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবু সাইদের লিফলেট বিতরণ পথ সভা

  • Reporter Name
  • Update Time : 10:27:26 pm, Wednesday, 11 October 2023
  • 53 Time View

মোঃ ইকরামুল হক রাজীব : রামপাল-মোংলায় সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন,বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ।

মঙ্গলবার (১১ ই সেপ্টেম্বর)দিনব্যাপী রামপাল মোংলার ডাকরা বাজার,জিও ধারা ,বৈদ্যমারী ,সিলে বাজার, মোংলা সদর, কচুবুনিয়া , পেড়িখালি বাজার সহ-বিভিন্ন এলাকায় এলাকায় শত শত মোটর সাইকেলের বহর নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তিনি মোংলা উপজেলার বৈদ্যমারী বাজার মোড় ও মোংলা সদরে পথ সভাও করেন। ওই সময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল ও মোংলার জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে শেখ মোঃ আবু সাইদ বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা মানুষের দ্বারে যাচ্ছি। সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে।

পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন।

এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান। আগামীতে তার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবু সাইদের লিফলেট বিতরণ পথ সভা

Update Time : 10:27:26 pm, Wednesday, 11 October 2023