4:21 pm, Monday, 2 November 2026

দেশি-বিদেশী চক্রান্তকারীদের চক্ষুশূলে দেশ : সুজন

  • Reporter Name
  • Update Time : 12:06:45 am, Wednesday, 11 October 2023
  • 18 Time View

মীর সালাহউদ্দীন : আমরা করবো জয়।  মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সভায় দেশের অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের রুখে দাড়ান দেশের অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের রুখে দাড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

সোমবার (৯ অক্টোবর ২০২৩ইং) বিকেলে সুজনের উত্তর কাট্টলীস্থ বাসভবনে আমরা করবো জয়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত আহবান জানান তিনি।

সভার শুরুতে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন সুজন এবং অবিলম্বে এ হামলা বন্ধ করারও আহবান জানান তিনি।

তিনি বলেন দেশে দ্বাদশ নির্বাচনের প্রাক্কালে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী। যারা দেশের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তারা সুকৌশলে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পৃথিবীর বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে তারা। দেশের এতো এতো উন্নয়ন এবং স্থিতিশীলতার বিরুদ্ধেই তাদের অপপ্রচার।এদের বিরুদ্ধে দেশের সকল জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে। আর অপপ্রচারকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর সর্বাত্বক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

আমরা করবো জয়ের সকল সদস্যকে এ দায়িত্ব নিতে হবে। পাশাপাশি এলাকায় এলাকায় গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি জনগনের কাছে তুলে ধরতে হবে।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে তিনি দেশি বিদেশি চক্রান্তকারীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন।

তারা যেকোন ভাবে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমাদের সকলকে এখন তাই মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে, তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। আর সে কাজটি যদি আমরা করতে পারি তাহলেই আমরা আগামী নির্বাচনে আবারো বিজয়ী হতে পারবো।

তিনি ‘আমরা করবো জয়’এর সকল সদস্যদের সন্ত্রাস সৃষ্টিকারী ও দেশ বিরোধী চক্রান্তকারীদের অপতৎপরতার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, আলকরন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন তপন,আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, মো.হোসেন, নুরুল কবির, মোরশেদ আলম,মো. সেলিম, মামুনুর রশীদ, এহেতেশামুল হক রাসেল, তালেব আলী,নোমান চৌধুরী, আমির হোসেন সোহাগ, শেখ সরফুদ্দিন সৌরভ, শফিকুল ইসলাম পারভেজ,আব্দুল মান্নান রুবেল,আরাফাত ছরোয়ার জিকু, শহীদুল্লাহ্ বাবলু, শেখর দাশ, নাবির আহাম্মেদ লিটন, আরাফাত রুবেল,মো রাশেদ, শুভ ঘোষ, হাবিব রহমান, হাসান আলী প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

দেশি-বিদেশী চক্রান্তকারীদের চক্ষুশূলে দেশ : সুজন

Update Time : 12:06:45 am, Wednesday, 11 October 2023