5:45 pm, Monday, 2 November 2026

দাকোপে পূজা মন্ডপে নিরাপত্তায় ৫০৬ আনসার সদস্য মোতায়েন

  • Reporter Name
  • Update Time : 08:49:40 pm, Monday, 9 October 2023
  • 15 Time View

মোঃ শামীম হোসেন, দাকোপ (খুলনা) : খুলনার দাকোপ উপজেলায় আসন্ন দূর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য ০৯ অক্টোবর সোমবার আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়। দায়িত্ব গ্রহণের জন্য সকাল ১০টায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়।

আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, দাকোপ উপজেলায় এবার ৮৪ টি দূর্গা পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০৬ জন আনসার সদস্য দায়িত্ব প্রাপ্ত হবেন।

এ ব্যাপারে দাকোপ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার বলেন, দাকোপে ৮৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২০টি ও গুরুত্বপূর্ণ ৪৫ টি এবং সাধারণ ১৯ টি পূজা মন্ডপ রয়েছে। গুরুত্ব বুঝে মন্ডপ অনুযায়ী আনসার ভিডিপি সদস্যদের সংখ্যা বাড়ানো হবে। দায়িত্ব বন্টনকালে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট আবদুল্লাহ আল মামুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

দাকোপে পূজা মন্ডপে নিরাপত্তায় ৫০৬ আনসার সদস্য মোতায়েন

Update Time : 08:49:40 pm, Monday, 9 October 2023