8:32 pm, Monday, 2 November 2026

চাঁদা না দেওয়ায় ভূমিহীন নাজমা বেগমকে গ্রাম ছাড়া করার হুমকি

  • Reporter Name
  • Update Time : 08:36:00 pm, Monday, 9 October 2023
  • 19 Time View

মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) : চাঁদা না দেওয়ায় ভূমিহীন নাজমা বেগমকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়ায় বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

জানা গেছে, উপজেলার চরকগাছিয়া গ্রামের ভুমিহীন মাসুদ মোল্লা ও তার স্ত্রী নাজমা বেগম ২৪৭আম/২০০৬-২০০৭ নং বন্দোবস্ত কেসের মাধ্যমে চান্দখালী মৌজায় ১ নং খতিয়ানের দাগ নং ৯৬৯ /২এ ১ একর জমি বন্দোবস্ত প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছেন । এবং উক্ত জমিতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে দোকান ঘর স্থাপন করে ব্যবসা করে জীবন চালাচ্ছেন ।

কিন্তু গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ এর সময় চরকগাছিয়া গ্রামের ছত্তার হাওলাদারের পুত্র ভুমি দস্যু নামে খ্যাত লোটাস হাওলাদার (৪০) ও সোহেল হাওলাদার (৩৫) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী নাজমা বেগমের দোকান ঘরের মধ্যে অনদিকার প্রবেশ করে প্রথমে নাজমার ছেলে নাজমুল (১৭)কে মারধোর করে তখন নাজমা বেগম বাধা দিতে গেলে তাকে পিটিয়ে কুপিয়ে আহত করে শ্লীলতাহানি ঘটায় এবং দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত লাগ ১ লাখ টাকা ছিণিয়ে নিয়ে যায়।

নাজমা বেগম ও তার ছেলের ডাকাডাকিতে স্থানীয় লোকজন চলে আসায় সন্ত্রাসীরা নাজমা ও তার ছেলে নাজমুলকে রাস্তার উপর ফেলে রেখে চলে যায় । স্থানীিয় লোকজন নাজমা ও তার ছেলেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে গত ২৬ সেপ্টেম্বর ভুমি দস্যু লোটাস হাওলাদার (৪০) সোহেল হাওলাদার (৩৫ ) অজ্ঞাত৪/৫জনকে আসামী করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আমতলী থানার অফিসার ইনচার্জকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ প্রদান করেন।

মামলা দায়ের করার পর ভুমি দস্যু লোটাস হাওলাদার নাজমা বেগমকে মামলা প্রত্যাহার ও ২ লক্ষ টাকা চাদা না দিলে গ্রাম ছাড়া করার হুমকি দিয়ে আসছেন প্রতিনিয়ত।

বর্তমানে নাজমা বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহিনতায় ভুগছেন সোমবার সকালে অসহায় নাজমা বেগম সাংবাদিকদের জানান, আমি গরীর মানুষ সরকার আমাকে জমি দিয়েছে আমি সেই জমিতে দোকান করে কোন রকম ব্যবসা করে জীবন চালাই। লোটাস হাওলাদার আমার কাছে দুটি দোকান ঘর এবং ২ লাখ টাকা চাঁদা চায় আমি তাকে দোকান ঘর ও টাকা দিতে অপরাগতা জানাণোর পর থেকেই লোটাস হাওলাদার আমার ছেলে ও আমাকে মারধোর করে । আমি এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে লোটাস হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, মামলার তদন্ত চলছে যথা সময়ে কোর্টে প্রতিবেদন প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাঁদা না দেওয়ায় ভূমিহীন নাজমা বেগমকে গ্রাম ছাড়া করার হুমকি

Update Time : 08:36:00 pm, Monday, 9 October 2023