3:30 pm, Monday, 2 November 2026

সিরাজগঞ্জে রিকশাচালককে প্রকাশ্য গলা কেটে হত্যা

  • Reporter Name
  • Update Time : 10:16:06 pm, Sunday, 8 October 2023
  • 33 Time View

শাহরিয়ার মোরশেদ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কথা কাটাকাটির এক পর্যায়ে আলম সেখ (৫০) নামে এক রিকশাচালককে প্রকাশ্য দুপুরে জনসম্মুখে গলাকেটে হত্যা করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় খুনী যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম শেখ কান্দাপাড়া দক্ষিণ দিয়ার এলাকার মৃত জুড়ান আলীর ছেলে। আটক সাইফুল একই এলাকার আব্দুল বারিক মন্ডলের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, কান্দাপাড়া এলাকায় একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলম শেখের সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আলম শেখকে দোকান থেকে বের করে এনে ধারালো ছুরি দিয়ে
গলা কেটে ফেলে সাইফুল।

এতে ঘটনাস্থলেই আলম সেখ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘাতক সাইফুলের সাথে কথা বলে বোঝা যায় সে এগ্রেসিভ মাইন্ডের অর্থাৎ মানসিকভাবে সে অসুস্থ্য। এ কারণে তুচ্ছ ঘটনাতেই এগ্রেসিভ হয়ে আলম সেখকে খুন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সিরাজগঞ্জে রিকশাচালককে প্রকাশ্য গলা কেটে হত্যা

Update Time : 10:16:06 pm, Sunday, 8 October 2023