
মোঃ ফয়সাল সরকার রিচার্ড, রাজশাহী :
রাজশাহীতে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের কার্যকর পরিকল্পনা নিশ্চিতকরণ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে নগরীর গ্ৰ্যান্ড রিভার ভিউ হোটেলে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
উক্ত কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) নার্গিস খানম এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
Reporter Name 








