11:13 pm, Monday, 2 November 2026

আশ্রয় হারালো হাজার হাজার পাখি!

  • Reporter Name
  • Update Time : 10:07:43 pm, Sunday, 8 October 2023
  • 20 Time View

এস এম মনি, ফকিরহাট (বাগেরহাট) : ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে বটগাছের ডাল কেটে দেওয়ায় হাজার হাজার চড়ুই ও শালিক পাখি আশ্রয় হারিয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে ফকিরহাট পল্লী বিদ্যুতের লোকজন গাছটির ডালগুলো গোড়া থেকে কেটে দেয়। ফলে আশ্রয় হারিয়ে হাজার হাজার পাখিগুলো গাছের চারপাশে উড়ে আর্তনাদ করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক দোকানদার জানান, সকালে খাবারের খোঁজে উড়ে গেলেও বিকাল হলেই হাজার হাজার পাখি এসে গাছটিতে আশ্রয় নেয়। এসময় প্রতিটি পাতার ফাকে ফাকে সমপরিমান পাখি দেখা যায়। পাখির কলতানে আশোপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হঠাৎ এসে গাছটির ডালগুলো কেটে রেখে চলে যায়। বিকাল হতেই পাখিগুলো গাছে আশ্রয় নিতে এসে ডালপালাহীন গাছের চারপাশে উড়ে আর্তনাদ করতে থাকে। এসময় হাজার হাজার পাখি বৈদ্যুতিক তার ও আশে পাশের ভবনের কার্নিসে অবস্থান নেয়।

পাখিদের এ অসহায়ত্ব দেখে স্থানীয় লোকজন হতাশা প্রকাশ করে। তাদের দাবী, গাছের পাশ থেকে যাওয়া বিদ্যুতের কাভার তারগুলো মোটা রাবারে ঢাকা ছিল। তাছাড়া ডালগুলো কোন অবস্থায়ই তারের সাথে লাগানো ছিল না। তাই রক্ষণা বেক্ষনের নামে ডাল কাটার কোন যুক্তি নাই।

প্রখ্যাত পাখি বিশাদর শরীফ খান বলেন, ‘পরিবেশের বন্ধু পাখিদের আশ্রয় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থা নেওয়া যেতো। অথবা গাছের শুধুমাত্র মগডালগুলো কাটা যেত।’

ফকিরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করীম, ‘কাভার তার হলেও ৫ফিট দুরত্ব পর্যন্ত গাছের ডাল কাটার নিয়ন রয়েছে। অনেক সময় ভুল করে ডালের গোড়া থেকে কেটে দেয় কর্মীরা। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আশ্রয় হারালো হাজার হাজার পাখি!

Update Time : 10:07:43 pm, Sunday, 8 October 2023