8:08 am, Monday, 2 November 2026

দাকোপের খোনা এলাকায় নদী বাধঁভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী

  • Reporter Name
  • Update Time : 09:13:26 pm, Saturday, 7 October 2023
  • 79 Time View

মোঃ শামীম হোসেন, দাকোপ (খুলনা) : দাকোপের খোনা এলাকায় নদী বাধঁভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী। খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৮ নাং ওয়ার্ডে খোনা এলাকায় নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বেড়ীবাঁধ ভাঙ্গন আতঙ্কে সংশ্লিষ্ট এলাকাবাসী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিন ধরে অতিরিক্ত ভারী বৃষ্টিতে ও এলাকায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধির কারনে ৫ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে ভদ্রা নদীর তীরে পানখালী ইউনিয়নের খোনা এলাকায় ওয়াবদা রাস্তায় ভাঙ্গন দেখা যায়।

এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ওয়াবদা রাস্তা ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে এলাকার হাজার হাজার বিঘা জমির চলতি মৌসুমের আমন ধানের বীজতলা তোলানো সহ পুকুরের মাছ ভেসে ও এলাকার মানুষের ঘরবাড়ী তলিয়ে যেতে পারে বলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ জানান।

তিনি আরও জানান বিষয়টি তৎক্ষনাৎ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান সহ নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে মোঠফোনে জানানো হয়েছে। নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসিয়াল কাজে বাহিরে আবস্থান করছেন বলে জানান।

এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সাথে কথা হলে তিনি বললেন আমি খবর পেয়েছি অফিসিয়াল কাজে বাহিরে থাকার কারনে এলাকার মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোডের প্রকৌশলীসহ ডিজি মহোদয়কে বিষয়টি তৎক্ষনিক ভাবে জানানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে কাজ চলছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন দাকোপে পানখালী ইউনিয়ন খোনা এলাকায় নদী ভাঙ্গনের খবর পাওয়ার পর পরই আমাদের লোকজন ঘটনা স্থলে গিয়ে পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙ্গনের কাজ চলার কারণে সেখান থেকেই লোকজন এনে বস্তা ফেলে প্রাথমিক ভাবে কাজ শুরু করে দিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

দাকোপের খোনা এলাকায় নদী বাধঁভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী

Update Time : 09:13:26 pm, Saturday, 7 October 2023