
আবদুর রহমান, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে ৩ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জান সঙ্গীয় ফোর্সনিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় শুক্রবার (৬ অক্টোবর) সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।
এদিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদিকে আসামি পক্ষের লোকজন হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন ওই শিশুর পরিবার। অপরদিকে আসামি ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আবদুর রহমান :
ভূক্তভোগী পরিবার, মামলা ও এলাকা সুত্রে জানা গেছে, ওই শিশু তাদের নিজ বাড়ির পাসে কয়েকজন শিশুদের সাথে খেলা করছিল। এ সময় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামের আজগর তালুকদারের ছেলে আরাফাত তালুকদার চকলেটর লোভ দেখিয়ে ওই শিশুকে বৃহস্পতিবার দুপুরে একটি নির্জন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট আরাফাত পালিয়ে যায়। এ ঘটনায় আরাফাতকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।
মামলার বাদী ওই শিশু সন্তানের পিতা কান্না জরিত কণ্ঠে সাংবাদিকদের জানান- লম্পট আরাফাতকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছি। তাই আমাদের এখন হুমকি দিয়ে আসছে আসামি পক্ষের লোকজন। আমরা এই নর পিচাশের উপযুক্ত বিচার চাই। এই বিষয়ে তাৎক্ষণিক অভিযুক্ত আরাফাতের সাথে কথা বললে সে ঘটনার সত্যতা স্বীকার করে তবে তার পরিবারের সাথে কথা বলার সময় আরাফাতের মা প্রতিবেদকের প্রতি ক্ষিপ্ত হয়ে ঘটনা স্থল থেকে চলে যেতে বলে সাংবাদিকদের হুমকি ধমকি এবং সাংবাদিকদের সামনেই ভুক্তভোগী পরিবারের বাড়িতে তেড়ে এসে বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকেন।
বিষয়টি ডাসার থানায় জানানো হলে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লম্পট আরাফাতকে গ্রেফতারের চেষ্টা চালায় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরাফাত, আরাফাতকে না পেয়ে ভিকটিমকে উদ্ধার করে ডাসার থানায় নিয়ে যায় পুলিশ, আইনি প্রক্রিয়া শেষে ভিকটিম তার পরিবারের সাথে বাড়িতে এলে তাদেরকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে আরাফাতের পরিবার।
Reporter Name 








