8:44 am, Monday, 2 November 2026

রূপসায় গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 10:21:19 pm, Thursday, 5 October 2023
  • 31 Time View

আজিজুল ইসলাম, রূপসা (খুলনা) : রূপসায় গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনার রূপসায় গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জসিম নামের এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১২টায় রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকি পূর্ব রূপসা বাজারে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন। কসাই জসিম বাগমারা গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে।
অভিযানকালে সাথে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজজুমদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে পূর্ব রূপসা বাজারের মাংস ব্যবসায়ী জসিম গাভীন গরু জবাই করে বাচ্চা ফেলে দিয়ে ওই মাংস বিক্রি করছে।
খবর পাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকী ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজুমদার উক্ত বাজারে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ১৪ (১) ধারার অপরাধে মাংস বিক্রেতা জসিমকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে অবিক্রিত প্রায় ৩০ কেজি মাংস এতিমখানায় প্রদান ও তিন দিন দোকানে ক্রয়-বিক্রয় বন্ধ রাখার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব রূপসা বাস স্ট্যান্ড পূলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি আরাফাত হোসেন লিমন, সহ-সভাপতি মোঃ আলম খান ও কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ সাংবাদিক ও ব্যসায়ীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রূপসায় গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

Update Time : 10:21:19 pm, Thursday, 5 October 2023