
জামাল কাড়াল, বরিশাল থেকে : বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালে মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষে আগামী (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে বরিশাল নৌ পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে লঞ্চঘাট টার্মিনাল ভবনে।
সভার প্রধান অতিথি ডিআইজি মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তাহার সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে আমরা নদীতে কেউ জাল ফেলবো না এই হোক আমাদের অঙ্গিকার।
এসময় তিনি আরও বলেন, এই ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সঙ্গে যাদেরকে পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় নেওয়া হবে। তাই সরকার নির্ধারিত এই সময়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
Reporter Name 








