8:09 am, Monday, 2 November 2026

পাগলীর গর্ভে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পত্তি

  • Reporter Name
  • Update Time : 11:06:32 pm, Wednesday, 14 June 2023
  • 31 Time View

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) : পাগলীর গর্ভে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পত্তি। অবশেষে পাইকগাছার পাগলীর গর্ভে জন্ম নেওয়া শিশু সন্তানের সারাজীবনের দায়িত্ব নিলেন পটুয়াখালীর নিঃসন্তান দম্পত্তি। আজ ১৪ জুন বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক জরুরী সভা শেষে সভার সিদ্ধান্ত অনুযায়ী। পাগলীর গর্ভে জন্ম নেওয়া শিশু সন্তানকে পটুয়াখালী সদরের নিঃসন্তান দম্পত্তির কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৩১ মে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গড়ইখালীতে এক পাগলীর গর্ভে ছেলে সন্তান জন্ম নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সমাজসেবা দপ্তর ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু’র সার্বিক সহযোগিতায় প্রসুতি পাগলী ও নবজাতক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মা ও সন্তানকে দেখভাল করার দায়িত্ব নেয় গড়ইখালীর একটি পরিবার। এরপর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের একটি জরুরী সভা করা হয়।

সভায় প্রাথমিকভাবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ওই পরিবারের তত্ত্বাবধায়নে রাখা হয় পাগলী ও তার সন্তানকে। ইতোমধ্যে সন্তানের লালন পালনের দায়িত্ব নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন অনেকেই।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় আবেদনকারীদের আবেদন যাচাই-বাছাই শেষে পটুয়াখালী সদরের স্বচ্ছল নিঃসন্তান দম্পত্তির নিকট শিশু সন্তানটির হস্তান্তরেরসিদ্ধান্ত গৃহিত হয়।

বিভিন্ন শর্তে চুক্তির মাধ্যমে শিশু সন্তানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পাগলীর গর্ভে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পত্তি

Update Time : 11:06:32 pm, Wednesday, 14 June 2023