4:14 pm, Monday, 2 November 2026

নোয়াখালীতে মা-মেয়েকে হত্যার ঘটনায় ১জন আটক

  • Reporter Name
  • Update Time : 07:18:16 pm, Wednesday, 14 June 2023
  • 21 Time View

এম, এ হাসেম, নোয়াখালী থেকে : নোয়াখালীতে মা-মেয়েকে হত্যার ঘটনায় ১জন আটক নোয়াখালী সদরে বাড়িতে ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে আটক করেছে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

বুধবার (১৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নূর নাহার বেগম (৩৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার কচি মিয়ার বাসার ২য় তলায় বাসার মালিকের স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই মারা যান নূর নাহার বেগম।

আর, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। এ সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেণ স্থানীয়রা।

সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী বা অন্য স্বজনরা তাৎক্ষণিক আমাদেরকে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নোয়াখালীতে মা-মেয়েকে হত্যার ঘটনায় ১জন আটক

Update Time : 07:18:16 pm, Wednesday, 14 June 2023