
মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : রামগড়ে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু। খাগড়াছড়ির রামগড়ে টমটম চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরমান (২৬) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়। ১৪ জুন (বুধবার) রাত ৯টায় পৌরসভার চৌধুরী পাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, হাসপাতালে পাশে একটি কাঁঠের ঘরে ইজিবাইক চার্জরত অবস্থায় ছিলো, আরমান স্কুল মাঠ থেকে ফুটবল খেলা শেষ করে ইজিবাইকে চার্জ হচ্ছে কিনা দেখতে যায় ” তখনই তার গলায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে মাঠিতে পড়ে যায়।
কিছুক্ষণ পরে তার অবস্থান সম্পর্কে সন্দেহ হলে দোকানের সামনে থাকা লোকজন ও ইজিবাইক এর মালিক শ্যামল মার্মা ঘরের ভিতরে ঠুকলে তাকে নিচে পড়ে থাকতে দেখেন এবং সবাই মিলে তাকে রামগড় হাসপাতালে নিয়ে যান এবং নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আরমান (২৬)রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ড মাষ্টারপাড়ার কমপাড়া এলাকার মোঃ আরিফ হোসেন এর ছেলে।
Reporter Name 








