5:46 pm, Monday, 2 November 2026

আরএমপি’র অপরাধ বিভাগ সমূহের সাথে পুলিশ কমিশনারের সঙ্গে চুক্তি স্বাক্ষর

  • Reporter Name
  • Update Time : 06:50:12 pm, Wednesday, 14 June 2023
  • 25 Time View

মোঃ ফয়সাল সরকার রিচার্ড, রাজশাহী থেকে : আরএমপি’র অপরাধ বিভাগ সমূহের সাথে পুলিশ কমিশনারের সঙ্গে চুক্তি স্বাক্ষর। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি’র চারটি অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১৪ জুন বুধবার সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অপরাধ বিভাগসমূহের সঙ্গে পুলিশ কমিশনার আরএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৩-২০২৪ এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এসময পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চারটি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা’র সঙ্গে আরএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করেন।

অপরাধ বিভাগসমূহের পক্ষে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, উপ-পুলিশ কমিশনার (শাহ্‌মখদুম) মো: নূর আলম সিদ্দিকী এবং উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষন ব্যানার্জী।

এ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১-এর যথাযথ বাস্তবায়ন।

এ চুক্তিতে ৪ টি অপরাধ বিভাগের কৌশলগত উদ্দেশ্যেসমূহ এসব কৌশলগত উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহিত কার্যক্রম এবং এসব কার্যক্রমের ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রাসমূহ উল্লেখ রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আল মামুন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি( APA) এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর)সালমা সুলতানা আলম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আরএমপি’র অপরাধ বিভাগ সমূহের সাথে পুলিশ কমিশনারের সঙ্গে চুক্তি স্বাক্ষর

Update Time : 06:50:12 pm, Wednesday, 14 June 2023