5:46 pm, Monday, 2 November 2026

পুঠিয়ায় সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত

  • Reporter Name
  • Update Time : 10:23:30 pm, Tuesday, 13 June 2023
  • 22 Time View

মোঃ ফয়সাল সরকার রিচার্ড, রাজশাহী থেকে : পুঠিয়ায় সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত। রাজশাহীর পুঠিয়ায় রুবেল হোসেন নামের এক আসামিকে ধরতে গিয়ে আসামি ও তার পরিবারের লোকেদের হামলায় আহত হয়েছেন পুঠিয়া থানার দুই উপপরিদর্শক।

পরে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আসামি রুবেলকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। আটক রুবেল হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ২টার দিকে পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার রুবেলের নারীঘটিত একটি মামলায় এক বছরের সাজা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদে আজ দুপুরে তাঁকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালান উপপরিদর্শক সেলিম রেজা ও রবিউল ইসলাম। এ সময় বিষয়টি টের পেয়ে আসামি রুবেল, তাঁর মা, বউ ও ভাবি মিলে দুই কর্মকর্তার ওপর হামলা করেন। অভিযুক্তদের মারধরে দুই কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হলেও পরিবারের সদস্য ও পুলিশের ওপর হামলাকারীরা পালিয়ে যান।

হামলাকারীদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া না জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পুঠিয়ায় সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য আহত

Update Time : 10:23:30 pm, Tuesday, 13 June 2023