12:18 pm, Monday, 2 November 2026

১৫ জুন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে!

  • Reporter Name
  • Update Time : 07:22:20 pm, Monday, 12 June 2023
  • 68 Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১৫ জুন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে!। শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় চলতি সপ্তাহেই ভারতের গুজরাট ও পাকিস্তানের দক্ষিণ অংশে আঘাত হানতে পারে। এমনটি বলছে দুই দেশের আবহাওয়া বিভাগ।
খবর আল জাজিরা।

সোমবার ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, ভারতের গুজরাটের মান্দভি ও পাকিস্তানের মধ্যবর্তী স্থান দিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের বেগ থাকতে পারে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া বিভাগ জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলের উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে উচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

ভারতের জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনীর সাতটি দল এবং রাজ্য দুর্যোগ সাড়াদান বাহিনীর ১২টি দলকে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

নাম প্রকাশ না করা এক আবহাওয়া কর্মকর্তা বলেন, বিপর্যয়ের প্রভাবে গুজরাটের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার ওপর দিয়ে দমকা বাতাস বয়ে যেতে পারে। এর মধ্যে কয়েকটি জেলায় বসতির ঘনত্ব কম হওয়ায় ক্ষতি কিছুটা কম হতে পারে।

প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিন্দ প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বলেন, তারা তিন জেলার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রদেশটি দেশের দ্বিতীয় জনবহুল প্রদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

১৫ জুন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে!

Update Time : 07:22:20 pm, Monday, 12 June 2023