11:22 am, Monday, 2 November 2026

বরিশাল সিটি নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

  • Reporter Name
  • Update Time : 06:25:43 pm, Monday, 12 June 2023
  • 92 Time View

জামাল কাড়াল, বরিশাল থেকে : বরিশাল সিটি নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতি। বরিশাল নগরী ২১ নং ওয়ার্ড গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রের ভেতরেই ভোট দিতে আসা লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব (রাজিব) এবং টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ (মান্না) এর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ ১২ জুন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভোট গ্রহণ শুরুর পর থেকেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদ (মান্না) এর সমর্থক নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, ‘লাটিম মার্কার প্রার্থী ও তাঁর স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছে। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না। তারা আমাদের সন্ত্রাসী বলছে। আমাদের বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে।’

লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব (রাজিব) এর স্ত্রী মৌসুমী কবির মৌ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘টিফিন বক্সের প্রার্থী মাঠে নেই। সে ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসছে। এইটার বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমাদের লাইনেই দাঁড়াতে দিচ্ছে না। বলছে, বের করে দেবে।’

লাটিম মার্কার আরেক সমর্থক বলেন, ‘সবাই জানে শেখ সাঈদ আহমেদ মান্না একাধিক, মার্ডার ও অস্ত্র মামলার আসামী।’ কেন্দ্রের ভেতরে হাতাহাতির পর কেন্দ্রের ভেতর থেকে উভয় পক্ষের সমর্থকদের বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই এপিবিএন ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলের সমর্থকদের দূরে সরিয়ে দেয়।

এপিবিএন কর্মকর্তা দুলাল আহমেদ বলেন, এখানে এমন খবর পেয়ে আমরা এসেছি। দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক। যেকোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি বলেন জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বরিশাল সিটি নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

Update Time : 06:25:43 pm, Monday, 12 June 2023