
মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) থেকে : পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বস্ত্র ব্যবসায়ী আহত। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাইকগাছার বস্ত্র ব্যবসায়ী ফজলুর রহমান। গতকাল ১১ জুন রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ব্যবসায়ী ফজলুর রহমানকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফজলু ক্লথ ষ্টোরের সত্ত্বাধিকারী ফজলুর রহমান জানান, আমি ব্যবসায়ীক কাজ সেরে রোববার টুঙ্গিপাড়া এক্সপ্রেস যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌছানোর পর বিপরিত দিক থেকে আসা একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে সড়কে পার্কিং করে রাখা ট্রাকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি স্বজরে ধাক্কা দেয়। পরে পরিবহনটি সড়কের পাশে গাছে গিয়ে ধাক্কা লাগে। এতে পরিবহনের ভিতরে বহুযাত্রী গুরুতর আহত হয়।
পরে ফায়ার সার্ভিসের গাড়ী এসে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে সোমবার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফজলুর রহমানের বাম কাঁধে এবং নাকে গুরুতর জখম হয়েছে বলে তিনি জানান।
Reporter Name 








