5:46 pm, Monday, 2 November 2026

ডেমরায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 05:56:35 pm, Monday, 12 June 2023
  • 51 Time View

সালে আহমেদ, ডেমরা : ডেমরায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার। রাজধানীর ডেমরায় ডিএনডি’র অভ্যন্তরীন খাল থেকে অজ্ঞাত অনুমান (৩৩) বছর বয়সের এক অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে পূর্ব ডগাইর মহাকাশ রোডের কালভার্টের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ওই দিন বিকালে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশের পড়নে সাদা ও আকাশি রঙের টি সার্ট থাকলেও শরীরের নিচের অেংশে কোন কাপড় ছিলনা। এ সময় তার ঘাড়ের উপর একটি খোলা হলুদ লাল চেকের গামছা পাওয়া যায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ২ থেকে ৩ দিন আগে কে কারা ওই যুবককে দূরে কোথাও হত্যা করে ডেমরায় খালে কচুরি পানার মধ্যে ফেলে গেছে। আর খালের পচা পানিতে লাশ ফুলে ফেঁপে গেছে।

লাশের ঘাড়ে হালকা আঘাতের চিহ্ন সহ ঠোটে মুখে রক্তের দাগ থাকলেও শরীরে উল্লেখযোগ্য তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশ শনাক্তকরনের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, খবর পেয়ে অজ্ঞাত যুবকের ওই লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত হলে মৃতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে, অন্যথায় পুলিশ বাদি হয়ে মামলা করবে। আর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বের হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ডেমরায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : 05:56:35 pm, Monday, 12 June 2023