10:22 am, Monday, 2 November 2026

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

  • Reporter Name
  • Update Time : 07:31:01 pm, Monday, 12 June 2023
  • 45 Time View

আন্তর্জাতিক ডেস্ক : জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ গণনা করেছেন জ্যোতির্বিদরা। তাদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে।
ফলে আশা করা হচ্ছে, আরাফাহর দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন পড়বে ২৮ জুন।

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনো চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা উদযাপন করা হয়।

এসব দেশ নিজেদের চাঁদ দেখা কমিটি বা সংস্থার ওপর নির্ভর করে। বাংলাদেশ ছাড়াও এসব দেশের তালিকায় রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরোক্কো, তুরস্ক এবং আফ্রিকার বেশির ভাগ মুসলিম সংখ্যালঘু দেশ।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।
সূত্র : খালিজ টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

Update Time : 07:31:01 pm, Monday, 12 June 2023