1:27 pm, Monday, 2 November 2026

পাংশায় শিক্ষার্থী হত্যায় এক তরুণ গ্রেফতার ও ভ্যান উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 06:57:00 pm, Thursday, 8 June 2023
  • 54 Time View

একে আজাদ, রাজবাড়ী থেকে:

রাজবাড়ীর পাংশায় মাদ্রাসা ছাত্র মো. হাসিবুল (১৩) হত্যা কাণ্ডের ঘটনায় মো. তারেক (২০) নামের এক জনকে গ্রেফতার ও ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতর মো. তারেক উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের মো. আঃ খালেক প্রামানিকের ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গত মঙ্গলবার বিকালে মো. হাসিবুল তাঁর বাবার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন বুধবার সকাল ৮ টার দিকে মাছপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি ঘাস ক্ষেত থেকে গামছা দিয়ে মুখ বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসিবুলে বাবা হামিদুল রহমান (৪০) বাদী হইয়া পাংশা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে গতকাল বুধবার দিবাগত রাতে মোঃ তারেক (২০) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানায়, জানায় যে, অটোভ্যানটি ছিনিয়ে নেওয়ার জন্য হাসিবুলকে ঘটনাস্থলে শ্বাসরোধ করে হত্যা করে। এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমারখালী থানাধীন হলবাজার নামক এলাকা থেকে অটোভ্যানটি উদ্ধার করা হয়।

আসামী মো. তারেককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে দেওয়া স্বীকারোক্তি মোতাবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরদিকে আজ ৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিহত শিক্ষার্থী মো. হাসিবুল হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে বানববন্ধন করেছে পাংশা উপজেলার সকাল মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন তাঁরা।

নিহত মো. হাসিবুল উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের ভ্যান চালক মোঃ হামিদুলের ছেলে। হাসিবুল সমষপুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পাংশায় শিক্ষার্থী হত্যায় এক তরুণ গ্রেফতার ও ভ্যান উদ্ধার

Update Time : 06:57:00 pm, Thursday, 8 June 2023