
আশরাফুজ্জামান : জয়নগরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গোল্ডেন গোলে পাবনা ফুটবল একাদশের জয়। জয়নগর বাজার ব্যাবসায়ীদের উদ্যেগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় পর্বের সেমিফাইনাল দ্বিতীয় খেলায় গোপালগঞ্জ ফুটবল ক্লাব বনাম পাবনা ফুটবল একাদশের মাঝে রবিবার বিকাল ৪ টার সময় জয়নগর খেলার মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিবন্ধীতা পুর্ন ৯০ মিনিটের খেলা গোলশূন্য ভাবে শেষ হলে ট্রাইব্রকারে পাবনা ফুটবল একাদশ গোল্ডেন গোলে জয় লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল অবঃ শাহ আবদুল হাফিজ।
এ সময় আর ও উপস্থিত ছিলেন মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লুথু মিয়া, কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শামসুর নাহার মিনা জামান, শাহাজান মিয়া সাইজা, বসার তালুকদার।
Reporter Name 








