1:27 pm, Monday, 2 November 2026

অক্টোবরের যে কোন দিন কালনা মধুমতি সেতুর উদ্বোধন : যোগাযোগ ও সেতু মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 01:52:16 am, Friday, 23 September 2022
  • 27 Time View

আশরাফুজ্জামান: অক্টোবরের যে কোন দিন কালনা মধুমতি সেতুর উদ্বোধন : যোগাযোগ ও সেতু মন্ত্রী। অক্টোবর মাসের যে কোন দিন কালনা মধুমতি সেতুর উদ্বোধন যোগাযোগ ওসেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কালনা মধুমতি সেতু পরিদর্শনে এসে তিনি একথা জানান।

তিনি বলেন, সেতুর উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন, ইতোমধ্যেই সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ ও নড়াইলের মধ্যবর্তী স্থানে নির্মাণাধীন মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতি সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু। ৬৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা।

মধুমতি সেতু হচ্ছে পদ্মার মিসিং লেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুর সুবিধা পেতে হলে মধুমতি সেতু নির্মাণ করতেই হতো।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধকরার পাঁয়তারা করছে বিএনপি। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে বলে আবারও জানিয়ে কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়াক সরকার এখন জাদুঘরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অক্টোবরের যে কোন দিন কালনা মধুমতি সেতুর উদ্বোধন : যোগাযোগ ও সেতু মন্ত্রী

Update Time : 01:52:16 am, Friday, 23 September 2022