
মোঃ মাসুদ রানা, রামগড় প্রতিনিধিঃ রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২২ ইং উপলক্ষ্যে তথ্য অফিস কর্তৃক গণহত্যার চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত, এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় ২৫ মার্চ (শুক্রবার) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান, মৎস্য অফিসার বিজয় কুমার দাস,তথ্য অফিসার বেলায়ত হোসেন প্রমুখ।
এসময় সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫মার্চের ঘটে যাওয়া সেই গণহত্যা ও ইতিহাসের কথা বর্ণনা করেন।
Reporter Name 








