5:47 pm, Monday, 2 November 2026

মশার কয়েলে সর্বনাশ কৃষকের চার গবাদিপশুর মৃত্যু : দগ্ধ দুই, বসতি ঘর পুরে ছাই

  • Reporter Name
  • Update Time : 05:52:38 pm, Thursday, 24 March 2022
  • 33 Time View

এ কে আজাদ, রাজবাড়ী : মশার কয়েলে সর্বনাশ কৃষকের চার গবাদিপশুর মৃত্যু : দগ্ধ দুই, বসতি ঘর পুরে ছাই। গোয়ালঘরের মশা তাড়াতে দেওয়া কয়েল থেকে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছেন সোলাইমান শেখ ও বাচ্চু শেখ নামে দুই কৃষক। তাদের চারটি বসতঘর, চারটি গবাদি পশু, কৃষিপণ্যসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাচটিকরি গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে প্রায় সাত লাখ টাকার।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মশার উপদ্রব অতিরিক্ত বেড়ে যাওয়ায় সোলাইমান শেখ তার গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে দেন। রাত আড়াইটার দিকে গরুর চিৎকারে ঘুম ভাঙে সোলাইমান শেখের। উঠে দেখেন দাউ দাউ করে আগুন জ¦লছে। তার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশিরা।

খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দুটি সিন্ধি জাতের গাভী, দুটি ছাগল পুড়ে মারা যায়। পুড়ে দগ্ধ হয় দুটি ছাগল। এ দুটির অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সোলাইমান শেখ ও বাচ্চু শেখের চারটি বসতঘর, ঘরে থাকা পাট, পেঁয়াজ, রসুন, কৃষি পণ্য, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে সাত লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

কালুখালী ফায়ার সার্ভস এন্ড সিভিল ডিফেন্সর স্টেশন অফিসার মিলন হোসেন জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।

বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দুটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি ব্যক্তিগতভাবে তাদেরকে কিছু সহায়তা দিয়েছেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মশার কয়েলে সর্বনাশ কৃষকের চার গবাদিপশুর মৃত্যু : দগ্ধ দুই, বসতি ঘর পুরে ছাই

Update Time : 05:52:38 pm, Thursday, 24 March 2022