
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ গজারিয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে আনন্দ উৎসব। মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ উৎসব এর আজ ছিল শেষ দিন।
বুধবার ষষ্ঠ দিনের মত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ওস্বল্পোন্নত দেশ হতে উন্নতশীল দেশে উত্তরণে আনন্দ-উৎসবে উপজেলা প্রশাসন এর আয়োজনে সম্মেলন কক্ষে আলোচনা সভা, উৎসবে অংশ গ্রহণকারী স্বত্বাধিকারী স্টোল মালিকদের এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ, মুক্তিযুদ্ধাদের উৎসব র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
Reporter Name 








