5:00 pm, Monday, 2 November 2026

কৃষ্ণনগরে সাংবাদিকের ভাই আব্দুস সাদেক সন্ত্রাসী হামলায় আহত

  • Reporter Name
  • Update Time : 01:56:51 pm, Wednesday, 23 March 2022
  • 26 Time View

স্টাফ রিপোর্টার : কৃষ্ণনগরে সাংবাদিকের ভাই আব্দুস সাদেক সন্ত্রাসী হামলায় আহত। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক আব্দুল মাজিদের ভাই আব্দুস সাদেক এর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, আহত আব্দুস সাদেক কাঁচাবাজারে তরকারি ক্রয় করছিল। হঠাৎ তার বিপরীত দিক থেকে কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জমাত আলীর ছেলে সন্ত্রাসী কেরামত ও তার সাঙ্গোপাঙ্গরা আব্দুস সাদেকের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত সাদেক শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাদেকের কাছে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিগত ইউপি নির্বাচনে সাফিয়ার প্রতিপক্ষ পরাজিত প্রার্থী রবিউল্লা বাহারের দল করায় সাফিয়া তার পেটুয়া সন্ত্রাসী কেরামত বাহিনী দিয়ে আমার উপর হামলা করিয়েছে।

সাদেকের উপর হামলার ঘটনা জানতে চাইলে কেরামত প্রতিবেদককে বলেন মারামারি বা হামলার ঘটনা ঘটেনী সাদেকের সাথে শুধুমাত্র বাগবিতণ্ডা হয়েছে।

কেরামত বাহিনী ইউনিয়নটিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে বলে জানা যায়। এদিকে কেরামতের নামে একই গ্রামের গৃহবধূর ধর্ষনের অভিযোগ সহ অন্যান্য মামলা আছে বলে জানা গেছে। সন্ত্রাসী কেরামত বাহিনী ইউনিয়নটির চেয়ারম্যান ও জাপা নেত্রী সাফিয়া পারভীনের ছত্রছায়ায় তাদের ককর্মকাণ্ড নির্বিঘ্নে চালায় বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

কেরামত বাহিনীর ইন্ধনদাতা সহ কেরামত বাহিনী কে শাস্তির আওতায় আনার জন্য সাংবাদিক সংগঠনের নেতা কর্মীরা এবং এলাকার বিশেষ ব্যাক্তিবর্গ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কৃষ্ণনগরে সাংবাদিকের ভাই আব্দুস সাদেক সন্ত্রাসী হামলায় আহত

Update Time : 01:56:51 pm, Wednesday, 23 March 2022