5:00 pm, Monday, 2 November 2026

মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন

  • Reporter Name
  • Update Time : 11:09:21 am, Thursday, 10 March 2022
  • 32 Time View

মোঃ তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি : মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন। মোংলায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার মৌখালী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই গাড়ীর তিন আরোহী। নিহতরা হলেন পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ, বোনের ছেলে সাকিব ও দোকানের কর্মচারী জাকারিয়া।

মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ী ফেরার পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে মেরে দেয়। এতে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে। পিচের রাস্তায় পড়ে তিনজনেরই মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম হয়। মারাত্মক আঘাত ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফসানা নাঈমা হাসান তাদের মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন পৌর শহরের ফার্নিচার ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ (২২), ভাগ্নে সাকিব (২০) ও দোকান কর্মচারী জাকারিয়া (২০)। নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে, ভাগ্নে ও কর্মচারীর মৃত্যুতে শোকের মাতম চলছে ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ীতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন

Update Time : 11:09:21 am, Thursday, 10 March 2022